উইন্ডিজকে হারাতে বাংলাদেশকে সেরাটা খেলতে হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৯ ৩১ জানুয়ারি ২০২১
ওয়ানডের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে উইন্ডিজ দলে ওপরের সারির ১২ জন খেলোয়াড় ছিলেন না। টেস্ট দলটিও বেশক’জন অভিজ্ঞ খেলোয়াড়কে মিস করেছে। তবুও ওয়ানডে দলের চেয়ে টেস্ট দলটি কিছুটা অভিজ্ঞ। কারণ, বাংলাদেশের ২০ উইকেট নেয়ার মতো সামর্থ্য তাদের বোলারদের রয়েছে।
বাংলাদেশ টেস্ট দলের বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করে গঠিত বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। প্রস্তুতিমূলক ম্যাচে সফরকারীদের পারফরমেন্স দেখে প্রধান নির্বাচক বলেন, সাফল্য পেতে হলে তার দলকে সেরা ক্রিকেটই খেলতে হবে।
আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু করছে বাংলাদেশ। রবিবার মিনহাজুল বলেন, টেস্ট ক্রিকেট সবসময় আলাদা বলের খেলা। এটি এমন ফরম্যাট যা আগ থেকেই আপনি কিছু বলতে পারবেন না।
তিনি আরও বলেন, অভিজ্ঞতার দিক থেকে ওয়ানডে দলের চেয়ে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল অনেক এগিয়ে। বাংলাদেশে আসা তাদের দলে ভারসাম্য রয়েছে এবং ওদের পেসাররাও বেশ অভিজ্ঞ। তাই আমাদের সেরা খেলা খেলতে হবে।
দলকে সর্তক করলেও প্রধান নির্বাচকের বিশ্বাস টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে সক্ষম বাংলাদেশ। প্রধান নির্বাচক বলেন, কোনও খেলোয়াড়, কি ধরনের দল এবং কোন ধরনের আক্রমণ ওয়েস্ট ইন্ডিজ নিয়ে এসেছে, তা উদ্বেগের বিষয় নয়। আমাদের বিশ্বাস আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে টেস্ট সিরিজেও ভালো ফলাফল বের করে আনতে পারবো।
২০১৮ সালে ঘরের মাঠে পুর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সিরিজে দলের জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন স্পিনাররা। দুই টেস্টে ৪০টি উইকেট নে তারা। মেহেদি হাসান মিরাজ ১৫টি, তার সঙ্গে তালে-তাল মিলিয়ে বাকি ২৫ উইকেট ভাগাভাগি করে নেন অন্য তিন স্পিনার সাকিব আল হাসান-তাইজুল ইসলাম ও নাইম হাসান।
দলের কম্বিনেশন বিষয়ে কিছু খোলাসা না করলেও স্পিন সহায়ক পিচের ইঙ্গিত দিয়েছেন মিনহাজুল। তিনি বলেন, আমরা ঘরের মাঠে যেভাবে সর্বদা খেলি, সেভাবেই খেলবো। তবে এখনই বলা কঠিন (দলের কম্বিনেশন কেমন হবে)। ম্যাচের ২৪ ঘণ্টা আগে একাদশ চূড়ান্ত করবে টিম ম্যানেজমেন্ট। তখনই সিদ্বান্ত নেয়া হবে, কতজন স্পিনার বা কতজন পেসার খেলবে।
সাকিব-তাইজুল-মিরাজ ও নাইমকে নিয়ে স্পিন আক্রমণ বজায় রাখার পাশাপাশি পেসারদেরও খেলাতে পারে বাংলাদেশ। স্কোয়াডটি কেন ১৮ সদস্যের এবং সেখানে পেসারদের উপস্থিতি কেন বেশি সেটিও ব্যাখা দিয়েছেন মিনহাজুল।
তিনি বলেন, প্রথমত কোভিড-১৯ পরিস্থিতির জন্য, আমাদের দলটি বড় করতে হয়েছে। কারণ, আপনি জানেন না, এই পরিস্থিতিতে কি ঘটতে পারে। আর দীর্ঘদিন পর পাঁচদিনের ম্যাচ খেলবো। তাই পেসারদের জন্য চাপ তৈরি হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এজন্যই স্কোয়াডে পেসার বেশি, যাতে খেলোয়াড় পরিবর্তনে আমাদের হাতে যথেষ্ট পরিমাণে বিকল্প থাকে। ইনজুরি অথবা অসুস্থতা ও জৈব-সুরক্ষা পরিবেশের বিষয়ের কারণে তাৎক্ষণিকভাবে খেলোয়াড় পরিবর্তন করা কঠিন।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















